NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাঝরাতে প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় অনন্যা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৪ এএম

মাঝরাতে প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় অনন্যা

বিনোদন ডেস্ক: এবার প্রেমিক আদিত্য রায় কাপুরের সাথে মাঝরাতে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দী হলেন অনন্যা পাণ্ডে। ব্লু রঙের হাই-নিক বডিকন পোশাকে অনন্যা রেস্তোরাঁ থেকে বের হলেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাকে। খানিকটা সময় তাদের ক্যামেরার সামনে পোজ দিয়ে গাড়িতে উঠে ওই স্থান ত্যাগ করেন।

এরপর বেরিয়ে আসেন তার কথিত প্রেমিক অভিনেতা আদিত্য রায় কাপুর। অনন্যার মতো তিনিও ক্যামেরার সামনে পোজ দিয়ে গাড়িতে উঠে যান। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এরপর থেকে জোরালো হয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাঝরাতে বান্দ্রার একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন অনন্যা আর আদিত্য। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও একসঙ্গে উড়ে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। একসঙ্গে হাউজ পার্টিও করেছেন বহুবার। একসঙ্গে একাধিক অনুষ্ঠানেও গিয়েছেন তারা। তবে পরস্পরকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি এই যুগল।

 

‘কফি উইথ করন’ অনুষ্ঠানে সঞ্চালক করন জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি ‘লাইগার’ সিনেমার সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এরপর করনের মুখে চলে আসে আদিত্য রায় কাপুরের নাম। এ নাম শুনে বেশ কিছুক্ষণ চুপ করে ছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তার ‘ক্রাশ’।

কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছে আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। আলিয়ার বর মন্তব্য করেছিলেন, ‘‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ‘এ’ বর্ণ দিয়ে শুরু।’’ রণবীরের এই মন্তব্যের পর সেখানে উপস্থিত সবাই চুপ হয়ে যান। সবাই বেশ বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন।

অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। গত বছরের ২৫ আগস্ট মুক্তি পায় এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।