NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘ফাইনালে ইন্টারের কঠিন পরীক্ষা নেবে হলান্ড’


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৭ পিএম

‘ফাইনালে ইন্টারের কঠিন পরীক্ষা নেবে হলান্ড’

দল গোল দিল ৪টি। সেখানে একটি গোলও পেলেন না আর্লিং হলান্ড। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের ভুগিয়েছেন ঠিকই, কিন্তু পারেননি থিবো কোর্তুয়া নামক দেয়াল ভাঙতে। কিন্তু ফাইনালে তো আর এই গোলরক্ষক নেই, তখন এই নরওয়েজিয়ানকে আটকাবে কে? ১৩ বছর পর আরও একটি শিরোপা জয়ের পথে ইন্টার মিলানের জন্য বড় দুশ্চিন্তার কারণ তো এই হলান্ডই।

প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে পাওয়ার পর থেকেই হলান্ড নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে ইন্টার শিবিরে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। একাই সিটির বহু ম্যাচ জয়ের নায়ক তিনি। যে কোনো প্রতিপক্ষ যখন তখন পারেন গুঁড়িয়ে দিতে। এখন তাকে আটকানোর পথ খুঁজছে তারা।

কিন্তু ফাইনালে তাদেরই তো চেয়েছিল ইন্টার। ক্লাবটির সহ সভাপতি তো আগের দিন সরাসরিই বলেছেন, ফাইনালে রিয়াল মাদ্রিদকে এড়াতে চান তারা। লস ব্লাঙ্কোসদের সাফল্য গাঁথাকেই ভয় পেয়েছিলেন। তবে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে যে পরিমাণ ভয়ানক হয়ে উঠেছিল সিটিজেনরা, তাতে দুশ্চিন্তা আরও বেড়েছে।

এমন অবস্থায় হলান্ডকে আটকানোর একটি উপায় বাতলে দিয়েছে ইন্টারের সাবেক ডিফেন্ডার দানিয়েল আদানি। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে এককভাবে দায়িত্ব না দিয়ে দলীয় প্রচেষ্টায় আটকানোর কথা বললেন তিনি, '(হলান্ডকে মোকাবেলা) একা একজন মানুষ দিয়ে নয়। আকের্বি রক্ষণাত্মক রিডিংয়ে খুব ভালো এবং ইনজাঘিরও তার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে, সেট আপে তার কাছ থেকে যা চান তা করতে দেন। (কিন্তু) একজন দিয়ে হলান্ডের মুখোমুখি হতে হলে খুব ভালো হতে হবে। কারণ এই নরওয়েজিয়ান যদি আপনাকে বুঝতে পারে তাহলে সে জানে কিভাবে পাল্টা পদক্ষেপে আপনাকে বোকা বানাতে হবে।'