NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অরিজিতের গান শুনে কেঁদে ফেলেন অনুরাধা পড়োয়াল


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৬ এএম

অরিজিতের গান শুনে কেঁদে ফেলেন অনুরাধা পড়োয়াল

অরিজিৎ সিং শুধু গায়কই নন, অনেকের কাছেই অরিজিৎ মানে আবেগ। কাশ্মীর থেকে কন্যাকুমারীর নয়নের মণি মুর্শিদাবাদের এ ভূমিপুত্র। তার গান শুনতে হাজার হাজার টাকার টিকিট কাটতেও পরোয়া করেন না অনুরাগীরা। সেরা প্লে-ব্যাক গায়কের একের পর এক পুরস্কার অরিজিতের ঝুলিতে, অথচ সেই অরিজিতের সমালোচনাতেই সরব হলেন বলিউডের বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়াল।

হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির অতিপরিচিত নাম অনুরাধা পড়োয়াল। ১৯৭৩ সালে ‘অভিমান’ ছবির সঙ্গে সঙ্গীতসফর শুরু হয়েছিল তার। আশি ও নব্বইয়ের দশকের অন্যতম সেরা গায়িকা হিসাবেই স্বীকৃত তিনি। প্লে-ব্য়াক সিঙ্গিংয়ের পাশাপাশি ভক্তিগীতি গেয়েও শ্রোতাদের মন জিতেছেন অনুরাধা পড়োয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের রি-মিক্স ট্রেন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গায়িকা। অনুরাধা জানান, অরিজিতের গলায় ‘আজ ফির তুমপে’ গানের রিমিক্স শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। কেঁদেও ফেলেন।

‘দয়াবান’ (১৯৮৮) ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে ‘আজ ফির তুম পে’ গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উদাস। ২৬ বছর পর ‘হেট স্টোরি ২’ ছবিতে এই গানের রি-মিক্স ভার্সন গান অরিজিৎ। যা মোটেই মনে ধরেনি অনুরাধার।

অনুরাধা জানান, অরিজিতের রিমেক গানটি শুনতে তার এতটাই খারাপ লেগেছিল যে সেটি ভুলতে নিজের গাওয়া গানটি কয়েক বার শুনতে হয় তাকে।

গায়িকা বলেন, আমি মাঝেমধ্যে নিজের গান শুনি। কিন্তু সেগুলো ভক্তিগীতি। তাছাড়া কখন নিজের গান শুনি জানেন? যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি এবং কান্না পায় তখন শুনি।’ 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ গায়িকা বলেন, ‘তখন মনে হয় এটা কী অসাধারণ গান’।

অরিজিতের গানের উদাহরণ টেনে তিনি বলেন, আমাকে একজন বলেছিল দয়াবানের গানটার রিমিক্স ভার্সন শুনতে। এটাও বলে গানটা নাকি দারুণ জনপ্রিয় হয়েছে। আমি কেঁদে ফেলেছিলাম ওটা শুনে, আমি শিগগিরই ইউটিউবে গিয়ে অরিজিন্যাল গানটা শোনা শুরু করি বারবার। তারপর মনে শান্তি ফিরে পেলাম।

‘আশিকী’, ‘দিল হ্যায় মানতা নেই’, ‘তেজাব’, ‘রাম লক্ষ্মণ’-এর মতো একাধিক সুপারহিট ছবির চার্টবাস্টার গান গেয়েছেন অনুরাধা পড়োয়াল। হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, নেপালি, তামিল-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন বর্ষীয়ান এ শিল্পী।