NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

র‍্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম

র‍্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

 

নিরেন দাস (জয়পুুরহাট) প্রতিনিধিঃ- চলো যাই যুদ্ধে"মাদকের বিরুদ্ধে এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

 

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ এর নেতৃত্বে,দিনাজপুর জেলার (বাংলা হিলি) হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (চুরিপট্টি) হতে মোড় এলাকায় ২৭ শে জুন সোমবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে খোকন হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে র‍্যাবের একটি আভিযানিক দল।

 

আটককৃত মাদক ব্যবসায়ী খোকন হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর নতুন বাজার এলাকার মৃত.কমল এর ছেলে। বর্তমানে সে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

 

র‍্যাব আরও জানান আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

 

পরবর্তীতে তার বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়।