NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির

ঢাকা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। আজ বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কবি নাতনি বলেন, তিনি আমাদের জাতীয় কবি, তবে সর্বস্তরের মানুষের কাছে আমরা এখনো তাকে পৌঁছে দিতে পারিনি। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়, আমরা অনেক দিন ধরে বলে আসছি কাজী নজরুল ইসলামের জন্মদিনও ছুটি ঘোষণা করা হোক।

এই কারণে যে সর্বস্তরের মেহনতি মানুষের জন্য তিনি কাজ করেছেন, নিপীড়িত মানুষের কথা বলেছেন, সবাই জানতে পারবেন যে আজকে তাঁর জন্য আমরা ছুটিটা পেলাম। সর্বস্তরের মানুষ জানতে পারবে যে ছুটি পেলাম সেটা কাজী নজরুল ইসলামের জন্মদিনের। তার যে লেখনীগুলো, সেগুলো শুধু বাংলার মধ্যে রাখলে হবে না, বিভিন্ন ভাষায় অনুবাদ করে সেগুলো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। 

 

তিনি আরো বলেন, আমার আজকে একটি আবেদন-১৯২১ সালে তাঁর কালজয়ী বিদ্রোহী কবিতা তিনি লিখেছিলেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে এটি মানুষকে উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধেও মানুষকে অনুপ্রাণিত করেছিল, বঙ্গবন্ধুকেও অনুপ্রাণিত করেছিল। জাতিসংঘের কাছে আবেদন করছি, কবিতাটি হ্যারিটেজ করা হোক এবং পৃথিবীর বুকে হ্যারিটেজ করে কবিতাটি রেভেল করে ছড়িয়ে দেওয়া হোক। তিনি মানুষকে নিয়ে লিখেছেন বলে আজও প্রাসঙ্গিক, তার কবিতা, গান, সাহিত্য মানুষকে অনুপ্রাণিত করেছে, আজীবন করে যাবে।