NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রেকর্ডসংখ্যক রাশিয়ান ২০২২ সালে ফিনল্যান্ডে চলে গেছে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫৫ এএম

রেকর্ডসংখ্যক রাশিয়ান ২০২২ সালে ফিনল্যান্ডে চলে গেছে

আর্ন্তজাতিক ডেস্ক: ২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডসংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

ফিনল্যান্ড পরিসংখ্যান অনুসারে, গত বছর রাশিয়া থেকে ফিনল্যান্ডে মোট ৬,০০৩ জন স্থানান্তরিত হয়েছে। এতে দেশটি অভিবাসনের শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রায় ৫০ হাজার লোক দেশটিতে স্থানান্তরিত হওয়ায় সামগ্রিকভাবে অভিবাসন বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ২৯ হাজার থেকে ৩৬ হাজারের মধ্যে ছিল। ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে রাশিয়া থেকে ফিনল্যান্ডে বার্ষিক অভিবাসন ৩,১০০ জনের নিচে ছিল।

 

ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা এএফপিকে বলেছেন, এই মুহূর্তে রাশিয়া থেকে অনেকেই সরে আসছে।

বিষয়টি অবশ্যই ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। তিনি আরো বলেন, অনেকে রাশিয়ান আশ্রয়প্রার্থী হিসেবে এসেছেন, আবার একই সময়ে অনেকেই কাজের সন্ধানে আসছেন।

 

সূত্র : বাসস