যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে আগামী ৫ নভেম্বর রোববার শুরু হবে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় এ দিন (শনিবার দিবাগত রাত) ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। রোববার রাত ২টার সময় ঘড়ির কাটা ১ টায় নিয়ে আসতে হবে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ১০ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ১টা হবে। যুক্তরাষ্ট্রে বছরে দু’বার ডেলাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পিছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।
এর আগে গত ১২ মার্চ রোববার (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। তবে যুক্তরাষ্ট্রের সর্বত্রই এ পদ্ধতি মেনে চলা হলেও আদিবাসীদের জন্য সংরক্ষিত কিছু অঞ্চল ছাড়া অ্যারিজোনা রাজ্য এবং হাওয়াই দ্বীপপুঞ্জ এ পদ্ধতির অনুসরন না করে চলে স্বাাভাবিক সময়সূচি মেনেই।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মান। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।
ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরো বেশ ক’টি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর রয়েছে।
যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে : ৫ নভেম্বর রোববার ঘড়ির কাঁটা একঘণ্টা পেছাবে
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

