বীর মুক্তিযোদ্ধা, যাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, মওলানা ভাসানীর সহচর, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু) এর দাফন বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সম্পন্ন হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতিকুর রহমান সালু।
আগে দু’দফা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি)। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। খবর ইউএনএ’র।
জানাজা নামাজের আগে মরহুম সালু স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও জেএমসি’র সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান ও মোহাম্মদ হোসেন খান, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। এই পর্ব সঞ্চালনা করেন জেএমসি’র সেক্রেটারি আফতাব মান্নান।
জেএমসি’র জানাজায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও জেএমসি’র জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনিটির সর্বস্তরের শত শত প্রবাসী অংশ নেন।
জেএমসি’র জানাজা শেষে মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু)-এর মরদেহ নিউজার্সি নিয়ে যাওয়া হয় এবং সেখানকার একটি ফিউনেরালে রাখা হয়। বুধবার (৬ ডিসেম্বর) বাদ জোহর নিউজার্সীর প্যাটারসনস্থ জালালাবাদ মসজিদে মরহুমের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, ফোবানা’র একাংশের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরে তাঁর মরদেহ স্থানীয় টটোয়া এলকার লেওরেল গ্রোব সিমেটারিতে দাফন করা হয়।
আতিকুর রহমান সালুর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দাফন সম্পন্ন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সময় সূচি
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
এডমন্টনে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

