হাকিকুল ইসলাম খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি'র স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্ত্রী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি'র পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
ক্যান্সারে আক্রান্ত হয়ে নাসিমা আক্তার দীর্ঘদিন থেকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন । অবশেষে কানাডার স্থানীয় সময় ৯ মার্চ ,রবিবার,রাত ৯.৩০ মিনিটে মৃত্যুর নিকট হেরে গেলেন।
প্রিয় নেতার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরোয়ার হোসাইন, মূল ধারার রাজনীতিবিদ ফখরুল আলম, এডভোকেট মুজিবুর রহমান, দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুউদ্দিন আহমেদ শামীম, প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জেএসডি'র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন খান, আরজু হাজারী, জাকির হোসেন স্বপন, মোহাম্মদ রফিকউল্যাহ, সদস্য গাজী আযম বাদল, মোহসিনুর রহমান সবুজ, তারেক মোহাম্মদ তানভীর হোসেন, ফরিদ উদ্দিন রতন, হারুনুর রশীদ, রোকেয়া বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও নাসিমা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,লেখক ও কলামিস্ট সিকদার গিয়াস উদ্দিন,সাংবাদিক রিমন ইসলাম,মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলমগীর ভূঁইয়া,যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ,ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বড়ুয়া,কবি এবিএম সালেহ উদ্দিন,সাংবাদিক মোঃনাসির,নিঊজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান এবং জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন প্রমুখ ।
মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন বাংলাদেশেই তারসপ্রিয়তমা স্ত্রীকে দাফন করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি'র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্ত্রী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি'র শোক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

