যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সচিব লাঞ্ছিত, কনস্যুলেট সেবা বন্ধ
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম


যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মুহাম্মদ আব্দুল হাই মিল্টন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার রাত ১০টার দিকে ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিশিগানের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। সোমবার বিকালে কনস্যুলার ক্যাম্পের স্থানীয় আয়োজকরা এক সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সচিব মিল্টনসহ দূতাবাস কর্মকর্তারা রবিবার রাতে ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে ঘুরতে যান। মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিসের দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য নদীর পাড়ে যান ৭-৮ জনের একটি দল। দূতাবাস সচিব মিল্টন নদীর পাড়ে স্মারকলিপি গ্রহণ করেননি। দূতাবাসের অফিসিয়াল ই-মেইলে পাঠানোর পরামর্শ দেন। এতে ক্ষেপে যান তারা। তারা মিল্টনকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে মারধরের জন্য চড়াও হন। এ ঘটনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের নির্দেশে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দূতাবাস সচিবকে হেনস্তার ঘটনায় কমিউনিটির বড় ক্ষতি হয়েছে। ভোগান্তি বেড়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের। দূতাবাস সচিবকে শারীরিক হেনস্তা করা নিন্দনীয়। এর তীব্র প্রতিবাদ জানাই।
প্রবাস রিলেটেড নিউজ
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সময় সূচি
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
এডমন্টনে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

