সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র গত পহেলা জানুয়ারি,বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন। পহেলা জানুয়ারি দুপুরে আটলান্টিক সিটির অল ওয়ার মেমোরিয়াল ভবনে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সূচনা হয়।
প্রখ্যাত অ্যাটর্নি লুইস বারবোন মেয়র মার্টি স্মল সিনিয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প্যাটিসিয়া বেইলি ও প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁর বক্তব্যে তাঁকে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশি কমিউনিটি সহ সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। মেয়র ও তাঁর স্ত্রী সারা মিলনায়তন ঘুরে ঘুরে সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন।
প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ শেষে তাঁর বক্তৃতায় দক্ষিণ এশীয় কমিউনিটি সহ সিটির অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তার দায়িত্ব পালনকালীন সময়ে তাদের সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়রের শপথ গ্রহণ
প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

