যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২ মার্চ সোমবার। নিউইয়র্কে কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী চাঁদপুরবাসীর মিলন মেলায় পরিণত হয় এ ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুমের পরিচালনায় এবং সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ডা. এনামুল হক, কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আসেফ বারি টুটুল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির।
মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুনমুন হাসিনা বারি এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানকারিদের মধ্যে আরো ছিলেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক নূরে আলম মনির, সদস্য সচিব আবু ছাদেক, আমিন খান জাকির ও প্রচার সম্পাদক মো. নূর হোসাইনসহ সংগঠনের কর্মকর্তারা।
ইফতার মাহফিলে প্রবাসী চাঁদপুরবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক বাংলাদেশী যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বাদল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র কর্মকান্ডের প্রশংসা করে সকলকে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।
দেশে গরিব প্রতিবেশীদের মধ্যে অন্তত দুটি পরিবারের মাঝে বার্ষিক দুটি বাড়ি নির্মাণ করে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুম।
এই মাহফিলে সব ধরনের ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কমিউনিটিতে এগিয়ে চলাকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম।
সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

