নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান পদপ্রার্থী (ডিস্ট্রিক্ট ৮৭) জাকির চৌধুরীর সর্মথনে ৭ জুন রোবববার ব্রঙ্কসে কমিউনিটি র্যালি অনুষ্ঠিত হয়েছে | ব্রঙ্কসের ওটারবেরি এভিনিউ থেকে শুরু হয়ে ওয়েস্ট ফার্ম পর্যন্ত প্রদক্ষিণ করে গাড়ির বহর বাংলাবাজারের ইউনিয়নপোর্ট রোডে এসে শেষ হয়| এই মোটর শোভাযাত্রায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন| র্যালিটি জেরেগা এভিনিউ, ক্যাসেল হিল, হোয়াইট প্লেইন্স রোড ও ইস্ট ট্রিমন্ট এভিনিউ ধরে জাকির চৌধুরীর ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় পথচারিরা হাত নেড়ে তার প্রতি সর্মথন ব্যক্ত করে।
‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ মোটর র্যালিটি বিকেলে ইউনিয়ন পোর্ট রোডে পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসির সামনে এক সমাবেশের অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রার্থী জাকির চৌধুরী, কমিউনিটি লিডার এম এন মজুমদার, সিরাজ উদ্দীন সোহাগ, মাহবুব আলম, রোকন হাকিম, জামাল হুসেন, শামীম মিয়া, শামীম আহমেদ, সামাদ মিয়া জাকারিয়া, মাসুদুর রহমান, রিয়াজ উদ্দীন কামরান, এ ইসলাম মামুন, জামাল চেয়ারম্যান, শেখ অলি আহাদ, বিজয় সাহা, সোহান আহমেদ টুটুল, আখতারুজ্জামান হ্যাপি, সালমা সুমী প্রমুখ।
এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭ এর ডেমোকক্র্যাটিক প্রাইমরি অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন । আর্লি ভোটিং ১৩-২১ জুন ২০২৬।
জাকির চৌধুরী লড়ছেন বর্তমান এসেমব্লিওম্যান কারিনে রয়েসের বিরুদ্ধে। এলাকাটি (ওয়াটারবারি, জেরেগা, পার্কচেষ্টার, ক্যাসেল হিল ও ওয়েস্ট ফার্ম ) ডেমোক্র্যাট অধ্যুষিত হওয়ায় ধরেই নেয়া হয় এই প্রাইমারিতে যিনি জিতবেন ৩ নভেম্বর সাধারন নির্বাচনে তিনিই জয়ী হবেন।
জাকির চৌধুরী সিপিএ সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের সংগ্রাম-সফলতা এবং এলাকার সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। তিনি আসন্ন নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি দীর্ঘ্য দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। একজন প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জাকির চৌধুরীকে নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশী-আমেরিকান এসেম্বলিম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনে কমিউনিটির সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেটা সম্ভব।
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

