বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:০৮ এএম


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত সোমবার সুকোমল রায়কে আহ্বায়ক এবং আবীর খন্দকার, তাসমিয়া শাওন ও মনিরুল ইসলাম তারেককে যুগ্ম-আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কামরুল ইসলাম, তাজুল ইসলাম, সিদ্দারর্থ সাহা, সেলিনা পারভীন রিনি, মো. মাসুদুর রহমান, আহবাব হোসেন, তাসফিন হোসাইন, মৌ ইসলাম, জাফর আহমেদ, জুলহাস উদ্দিন ও মাহমুদুল হাসান আসিফ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কানাডার আহ্বায়ক কমিটি প্রবাসের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাবে। কানাডার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের একত্রিত করে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবে।
আহবায়ক কমিটি অনুমোদন প্রদানের জন্য কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে স্বেচ্ছাসেবক লীগ, কানাডার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

