NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo

Subrata Chowdhury

subrata
আটলান্টিক সিটিতে ২৯ সেপ্টেম্বর বিএএসজের মেজবান-সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউজার্সি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) আয়োজিত ঐতিহ্যবাহী মেজবান।আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেজবানের আয়োজন করা হয়েছে। মেজবান আয়োজনের প্রস্তুতি নিয়ে গত ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাংলাদেশ কমিউনিটি সেন্টারে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মেজবানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মেজবানে অংশগ্রহণ করবেন। ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা। Article
আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ-সুব্রত চৌধুরী,আটলান্টিক সিটি: আটলান্টিক সিটিতে ষোল সেপ্টেম্বর, বুধবার সকালে বিভিন্ন অলাভজনক ও কমিউনিটি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন মেয়র মার্টি স্মল সিনিয়র। মেয়রের “দ‍্য ফিউচার ইস আওয়ারস উদ্বোধনী গালা” অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ এসব সংগঠনের মাঝে বিতরণ করা হয়।  সিটির হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র গালা থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন। পরে বিএএসজে ও বিএএসিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেয়র তাঁর ভাষণে কমিউনিটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে অনুদানের অর্থ প্রদান করায় মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান ।  এই অনুদান সংগঠনগুলোকে তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটির জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। Article
আটলান্টিক সিটিতে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে পালিত-সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পনের সেপ্টেম্বর, মংগলবার পালিত হয়েছে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে।  এই উপলক্ষে এদিন দুপুরে সিটি হলের সন্মুখস্থ শিলা অলিভার প্লাজায় সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেমন্ড টাইলার । অনুষ্ঠানে নিউ জার্সি রাজ‍্যের সিনেটর ভিন্স পলিস্তিনা, সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টি কমিশনার কলিন্স ডেইস সিনিয়র,সিটি কাউন্সিল সভাপতি এ‍্যালন রেনল্ডফ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান । বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে যোগ্য নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং নির্বাচনে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে ভোটার নিবন্ধনের গুরুত্ব, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়। Article